জাদু (সিহর)

জাদু বাতিলের আয়াত · ৭টি অংশ। চালু করলে একটার পর একটা বাজবে, প্রতিটা যতবার পড়ার কথা ততবার।

১ সূরা আল-ফাতিহা
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ ﴿١﴾
বিসমিল্লা-হির রাহমা-নির রাহী-ম
(১) শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٢﴾
আলহামদু লিল্লা-হি রাব্বিল ‘আ-লামী-ন
(২) যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ ﴿٣﴾
আর রাহমা-নির রাহী-ম
(৩) যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ ﴿٤﴾
মা-লিকি ইয়াওমিদ্দী-ন
(৪) যিনি বিচার দিনের মালিক।
إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ ﴿٥﴾
ইয়্যা-কা না‘বুদু ওয়া ইয়্যা-কা নাসতা‘ঈ-ন
(৫) আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ ﴿٦﴾
ইহদিনাস সিরা-তাল মুসতাকী-ম
(৬) আমাদেরকে সরল পথ দেখাও
صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ ﴿٧﴾
সিরা-তাল্লাযী-না আন‘আমতা ‘আলাইহিম, গাইরিল মাগদূবি ‘আলাইহিম ওয়ালাদ দ্বা-ল্লী-ন
(৭) সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
আল ফাতিহা ১:১–৭ · সাহাবী রুকইয়া হিসেবে পড়েছিলেন, নবী ﷺ অনুমোদন দিয়েছেন (সহীহ বুখারী ৫৭৩৬)
২ জাদু সম্পর্কিত আয়াত
وَٱتَّبَعُواْ مَا تَتۡلُواْ ٱلشَّيَٰطِينُ عَلَىٰ مُلۡكِ سُلَيۡمَٰنَۖ وَمَا كَفَرَ سُلَيۡمَٰنُ وَلَٰكِنَّ ٱلشَّيَٰطِينَ كَفَرُواْ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحۡرَ وَمَآ أُنزِلَ عَلَى ٱلۡمَلَكَيۡنِ بِبَابِلَ هَٰرُوتَ وَمَٰرُوتَۚ وَمَا يُعَلِّمَانِ مِنۡ أَحَدٍ حَتَّىٰ يَقُولَآ إِنَّمَا نَحۡنُ فِتۡنَةࣱ فَلَا تَكۡفُرۡۖ فَيَتَعَلَّمُونَ مِنۡهُمَا مَا يُفَرِّقُونَ بِهِۦ بَيۡنَ ٱلۡمَرۡءِ وَزَوۡجِهِۦۚ وَمَا هُم بِضَآرِّينَ بِهِۦ مِنۡ أَحَدٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمۡ وَلَا يَنفَعُهُمۡۚ وَلَقَدۡ عَلِمُواْ لَمَنِ ٱشۡتَرَىٰهُ مَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِنۡ خَلَٰقࣲۚ وَلَبِئۡسَ مَا شَرَوۡاْ بِهِۦٓ أَنفُسَهُمۡۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ﴿١٠٢﴾
(১০২) তারা ঐ শাস্ত্রের অনুসরণ করল, যা সুলায়মানের রাজত্ব কালে শয়তানরা আবৃত্তি করত। সুলায়মান কুফর করেনি; শয়তানরাই কুফর করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল, তা শিক্ষা দিত। তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে, আমরা পরীক্ষার জন্য; কাজেই তুমি কাফের হয়ো না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত, যদ্দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্দ্বারা কারও অনিষ্ট করতে পারত না। যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে, তারা তাই শিখে। তারা ভালরূপে জানে যে, যে কেউ জাদু অবলম্বন করে, তার জন্য পরকালে কোন অংশ নেই। যার বিনিময়ে তারা আত্নবিক্রয় করেছে, তা খুবই মন্দ যদি তারা জানত।
আল বাকারা ২:১০২ · জাদু (সিহর)
৩ আল-আ'রাফ — মূসা (আ.) ও জাদুকর
۞وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَلۡقِ عَصَاكَۖ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ ﴿١١٧﴾
(১১৭) তারপর আমি ওহীযোগে মূসাকে বললাম, এবার নিক্ষেপ কর তোমার লাঠিখানা। অতএব সঙ্গে সঙ্গে তা সে সমুদয়কে গিলতে লাগল, যা তারা বানিয়েছিল যাদু বলে।
فَوَقَعَ ٱلۡحَقُّ وَبَطَلَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١١٨﴾
(১১৮) সুতরাং এভাবে প্রকাশ হয়ে গেল সত্য বিষয় এবং ভুল প্রতিপন্ন হয়ে গেল যা কিছু তারা করেছিল।
فَغُلِبُواْ هُنَالِكَ وَٱنقَلَبُواْ صَٰغِرِينَ ﴿١١٩﴾
(১১৯) সুতরাং তারা সেখানেই পরাজিত হয়ে গেল এবং অতীব লাঞ্ছিত হল।
وَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ ﴿١٢٠﴾
(১২০) এবং যাদুকররা সেজদায় পড়ে গেল।
قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٢١﴾
(১২১) বলল, আমরা ঈমান আনছি মহা বিশ্বের পরওয়ারদেগারের প্রতি।
رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ ﴿١٢٢﴾
(১২২) যিনি মূসা ও হারুনের পরওয়ারদেগার।
আল আ'রাফ ৭:১১৭–১২২ · জাদু বাতিল
৪ ইউনুস
وَقَالَ فِرۡعَوۡنُ ٱئۡتُونِي بِكُلِّ سَٰحِرٍ عَلِيمࣲ‏ ﴿٧٩﴾
(৭৯) আর ফেরাউন বলল, আমার কাছে নিয়ে এস সুদক্ষ যাদুকরদিগকে।
فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ ﴿٨٠﴾
(৮০) তারপর যখন যাদুকররা এল, মূসা তাদেরকে বলল, নিক্ষেপ কর, তোমরা যা কিছু নিক্ষেপ করে থাক।
فَلَمَّآ أَلۡقَوۡاْ قَالَ مُوسَىٰ مَا جِئۡتُم بِهِ ٱلسِّحۡرُۖ إِنَّ ٱللَّهَ سَيُبۡطِلُهُۥٓ إِنَّ ٱللَّهَ لَا يُصۡلِحُ عَمَلَ ٱلۡمُفۡسِدِينَ ﴿٨١﴾
(৮১) অতঃপর যখন তারা নিক্ষেপ করল, মূসা বলল, যা কিছু তোমরা এনেছ তা সবই যাদু-এবার আল্লাহ এসব ভন্ডুল করে দিচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহ দুস্কর্মীদের কর্মকে সুষ্ঠুতা দান করেন না।
وَيُحِقُّ ٱللَّهُ ٱلۡحَقَّ بِكَلِمَٰتِهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُجۡرِمُونَ ﴿٨٢﴾
(৮২) আল্লাহ সত্যকে সত্যে পরিণত করেন স্বীয় নির্দেশে যদিও পাপীদের তা মনঃপুত নয়।
ইউনুস ১০:৭৯–৮২ · জাদু বাতিল
৫ ত্বহা
قَالُواْ يَٰمُوسَىٰٓ إِمَّآ أَن تُلۡقِيَ وَإِمَّآ أَن نَّكُونَ أَوَّلَ مَنۡ أَلۡقَىٰ ﴿٦٥﴾
(৬৫) তারা বললঃ হে মূসা, হয় তুমি নিক্ষেপ কর, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি।
قَالَ بَلۡ أَلۡقُواْۖ فَإِذَا حِبَالُهُمۡ وَعِصِيُّهُمۡ يُخَيَّلُ إِلَيۡهِ مِن سِحۡرِهِمۡ أَنَّهَا تَسۡعَىٰ ﴿٦٦﴾
(৬৬) মূসা বললেনঃ বরং তোমরাই নিক্ষেপ কর। তাদের যাদুর প্রভাবে হঠাৎ তাঁর মনে হল, যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো চুটাছুটি করছে।
فَأَوۡجَسَ فِي نَفۡسِهِۦ خِيفَةࣰ مُّوسَىٰ ﴿٦٧﴾
(৬৭) অতঃপর মূসা মনে মনে কিছুটা ভীতি অনুভব করলেন।
قُلۡنَا لَا تَخَفۡ إِنَّكَ أَنتَ ٱلۡأَعۡلَىٰ ﴿٦٨﴾
(৬৮) আমি বললামঃ ভয় করো না, তুমি বিজয়ী হবে।
وَأَلۡقِ مَا فِي يَمِينِكَ تَلۡقَفۡ مَا صَنَعُوٓاْۖ إِنَّمَا صَنَعُواْ كَيۡدُ سَٰحِرࣲۖ وَلَا يُفۡلِحُ ٱلسَّاحِرُ حَيۡثُ أَتَىٰ ﴿٦٩﴾
(৬৯) তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ কর। এটা যা কিছু তারা করেছে তা গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা তো কেবল যাদুকরের কলাকৌশল। যাদুকর যেখানেই থাকুক, সফল হবে না।
فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سُجَّدࣰ ا قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ هَٰرُونَ وَمُوسَىٰ ﴿٧٠﴾
(৭০) অতঃপর যাদুকররা সেজদায় পড়ে গেল। তারা বললঃ আমরা হারুন ও মূসার পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম।
ত্বোয়া-হা ২০:৬৫–৭০ · জাদু বাতিল
৬ সূরা আল-ফালাক ×৩
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ ﴿١﴾
কুল আ‘ঊযু বিরাব্বিল ফালাক
(১) বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার
مِن شَرِّ مَا خَلَقَ ﴿٢﴾
মিন শাররি মা- খালাক
(২) তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣﴾
ওয়া মিন শাররি গা-সিকিন ইযা- ওয়াকাব
(৩) অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়
وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ ﴿٤﴾
ওয়া মিন শাররিন নাফফা-সা-তি ফিল ‘উকাদ
(৪) গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾
ওয়া মিন শাররি হা-সিদিন ইযা- হাসাদ
(৫) এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
আল ফালাক ১১৩:১–৫ · নবী ﷺ নিজে পড়ে ফুঁ দিতেন (সহীহ বুখারী ৫০১৭)
৭ সূরা আন-নাস ×৩
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ﴿١﴾
কুল আ‘ঊযু বিরাব্বিন না-স
(১) বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার
مَلِكِ ٱلنَّاسِ ﴿٢﴾
মালিকিন না-স
(২) মানুষের অধিপতির
إِلَٰهِ ٱلنَّاسِ ﴿٣﴾
ইলা-হিন না-স
(৩) মানুষের মা’বুদের
مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ ﴿٤﴾
মিন শাররিল ওয়াসওয়া-সিল খান্না-স
(৪) তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে
ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ ﴿٥﴾
আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন না-স
(৫) যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ ﴿٦﴾
মিনাল জিন্নাতি ওয়ান না-স
(৬) জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
আন নাস ১১৪:১–৬ · নবী ﷺ নিজে পড়ে ফুঁ দিতেন (সহীহ বুখারী ৫০১৭)
সম্পূর্ণ রুকইয়া বদনজর অসুস্থতা ঘুমের আগে শিশুদের জন্য
জাদু (সিহর) — চালু করতে ▶ চাপুন