সর্বশেষ হালনাগাদ: 21 October, 2026

ইসলামিক তারবিয়াহ ইনস্টিটিউট (ITI Edu) এই ওয়েবসাইট (itiedu.org) ও এর Android অ্যাপ পরিচালনা করে। এই পেজে বলা হয়েছে আমরা কী তথ্য সংগ্রহ করি, কেন করি এবং কীভাবে সুরক্ষিত রাখি।

১. আমরা কী তথ্য সংগ্রহ করি

২. আমরা তথ্য কীভাবে ব্যবহার করি

৩. তথ্য শেয়ারিং

আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রয়োজন (যেমন শিক্ষক কর্তৃক হাজিরা/রিপোর্ট দেখা) ছাড়া তথ্য অন্য কারো সাথে শেয়ার করা হয় না। পেমেন্ট যাচাইয়ের জন্য bKash/Nagad/Rocket-এর নিজস্ব সিস্টেমে তথ্য যায়, যা তাদের নিজস্ব প্রাইভেসি নীতি দ্বারা নিয়ন্ত্রিত।

৪. তথ্য সংরক্ষণ ও নিরাপত্তা

সব তথ্য এনক্রিপ্টেড সংযোগ (HTTPS) দিয়ে আদান-প্রদান হয় এবং সুরক্ষিত সার্ভারে সংরক্ষিত থাকে। পাসওয়ার্ড হ্যাশ করে রাখা হয়। শিক্ষার্থী/শিক্ষক তার সংশ্লিষ্ট পোর্টালেই কেবল নিজ তথ্য দেখতে পারে।

৫. অ্যাপ পারমিশন

Android অ্যাপটি itiedu.org ওয়েবসাইটকেই লোড করে (Trusted Web Activity)। এটি ইন্টারনেট সংযোগ ছাড়া অতিরিক্ত কোনো ডিভাইস পারমিশন (কন্টাক্ট, লোকেশন, ক্যামেরা ইত্যাদি) চায় না, তবে নোটিফিকেশন পাঠানোর জন্য নোটিফিকেশন পারমিশন চাইতে পারে।

৬. আপনার অধিকার

আপনার তথ্য দেখা, সংশোধন বা মুছে ফেলার অনুরোধের জন্য নিচের ঠিকানায় যোগাযোগ করুন। শিক্ষার্থী/শিক্ষক নিজ প্রোফাইল থেকেও তথ্য সংশোধন করতে পারেন।

অ্যাকাউন্ট মোছা: লগইন করে "আমি" → "অ্যাকাউন্ট মুছে ফেলুন" থেকে, অথবা সরাসরি https://itiedu.org/account/delete পাতা থেকে আবেদন করুন। অ্যাডমিন যাচাই করে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে মুছে দেন; পোস্ট, ছবি, আমল ও অন্যান্য তথ্য পাকাপাকি মুছে যায়। শুধু নাম, মোবাইল, ইমেইল, ভর্তির তথ্য আর ফি/পেমেন্টের হিসাব প্রতিষ্ঠানের হিসাবের জন্য এনক্রিপ্ট করে ৫ বছর রাখা হয়, তারপর মুছে যায়।

৭. এই নীতির পরিবর্তন

প্রয়োজনে আমরা এই প্রাইভেসি পলিসি হালনাগাদ করতে পারি। উল্লেখযোগ্য পরিবর্তন হলে এই পেজে তারিখসহ জানানো হবে।

৮. যোগাযোগ

প্রশ্ন বা অভিযোগ থাকলে যোগাযোগ করুন:
ইমেইল: [email protected]
হোয়াটসঅ্যাপ: +৮৮০ ১৯৮৮ ১৫৬২৯৬