بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ ﴿١﴾
বিসমিল্লা-হির রাহমা-নির রাহী-ম
(১) শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٢﴾
আলহামদু লিল্লা-হি রাব্বিল ‘আ-লামী-ন
(২) যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ ﴿٣﴾
আর রাহমা-নির রাহী-ম
(৩) যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ ﴿٤﴾
মা-লিকি ইয়াওমিদ্দী-ন
(৪) যিনি বিচার দিনের মালিক।
إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ ﴿٥﴾
ইয়্যা-কা না‘বুদু ওয়া ইয়্যা-কা নাসতা‘ঈ-ন
(৫) আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ ﴿٦﴾
ইহদিনাস সিরা-তাল মুসতাকী-ম
(৬) আমাদেরকে সরল পথ দেখাও
صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ ﴿٧﴾
সিরা-তাল্লাযী-না আন‘আমতা ‘আলাইহিম, গাইরিল মাগদূবি ‘আলাইহিম ওয়ালাদ দ্বা-ল্লী-ন
(৭) সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।