Tahiyatul Towha
Tahiyatul Towha
শিক্ষার্থী
Tahiyatul Towha
3 ঘন্টা আগে
টানা ৭ দিন আল্লাহর কাছে কেঁদে একটি জিনিস চেয়েছিলেন। সপ্তম দিনে যে ফোনটি এলো, সেটি তাঁর পুরো জীবন বদলে দেওয়ার কারণ হয়ে দাঁড়াল! একজন ভাইয়ের জীবনের ঘটনা বলছি। তাঁর পরিচয় গোপন রাখছি। আমি একটি ছোট দোকানে কাজ করতাম। মাসে বেতন পেতাম ১২ হাজার টাকা। বৃদ্ধ বাবা, অসুস্থ মা আর স্ত্রীকে নিয়ে আমার সংসার। কোনোভাবে দিন চলছিল। কিন্তু হঠাৎ একদিন দোকানের মালিক জানিয়ে দিলেন, আর কর্মচারী রাখা সম্ভব নয়। পরদিন থেকে আমার কাজ বন্ধ। ঘরভাড়া বাকি ছিল, মায়ের ওষুধ কেনার টাকাও ছিল না। স্ত্রীর সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও রাতে একা হলে চোখের পানি ধরে রাখতে পারতাম না। একদিন মায়ের ওষুধ কিনতে গিয়ে টাকার অভাবে পুরো ওষুধ নিতে পারতাম না। সেদিন বাড়ি ফিরে নামাজে দাঁড়িয়ে কেঁদে বললাম হে আল্লাহ, আমি কারও কাছে হাত পাততে চাই না। আমার বাবা-মায়ের মুখের দিকে তাকিয়ে একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আমি আর পারছি না, আল্লাহ! সেদিন থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজের যত্ন নিতে, নিয়মিত ইস্তিগফার করতে এবং আল্লাহর কাছে মন খুলে দোয়া করতে শুরু করলাম। পাশাপাশি কাজও খুঁজতে লাগলাম। ছয় দিন পার হয়ে গেল, কিন্তু কোনো কাজ পেলআম না। সপ্তম দিনের সকালে হঠাৎ আমার ফোন বেজে উঠল। ফোন করেছিলেন একজন পুরোনো পরিচিত ব্যক্তি। তিনি আমার সততা ও কাজের প্রতি নিষ্ঠা জানতেন। তিনি বললেন, একজন বিশ্বস্ত লোক দরকার। তুমি চাইলে কাজটা করতে পারো। কথা এগোল, কাজও হয়ে গেল। বেতন আগের চেয়ে ভালো, ভবিষ্যতে উন্নতির সুযোগও আছে। ভাইটি বলেছিলেন, আমি আল্লাহর কাছে শুধু একটা চাকরি চেয়েছিলাম। কিন্তু যে মানুষটি আমার জন্য কাজের ব্যবস্থা করলেন, তিনি যে আমাকে মনে রেখেছেন, সেটাও তো আমার কল্পনায় ছিল না! এই ঘটনা আমাদের শেখায়, রিজিকের জন্য আল্লাহর কাছে চাইতে হবে, পাশাপাশি চেষ্টা ও সততাও ধরে রাখতে হবে। তবে সাত দিনের মধ্যে রিজিক বেড়ে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ কখন, কীভাবে কল্যাণের ব্যবস্থা করবেন, তা তিনিই ভালো জানেন। হাল ছাড়বেন না। দোয়া করতে থাকুন, চেষ্টা চালিয়ে যান, হয়তো এমন কোনো দরজা খুলবে, যেটার কথা আজ আপনি ভাবতেও পারছেন না। 🤲
0 2
Tahiyatul Towha
3 ঘন্টা আগে
দোয়া কবুলের গল্প (দূরুদ শরীফ পাঠের বরকত) নিজের বাস্তব কাহিনী আজকে শেয়ার করলাম। হতাশার এক পর্যায়ে হঠাৎ এক জায়গায় দেখলাম—৪০ দিন টানা ১০০০ বার দূরুদ পাঠের আমল। আজ ৪০তম দিন! আলহামদুলিল্লাহ, আল্লাহর নিকট লাখো কোটি শুকরিয়া। মাত্র ১০ দিনের মাথায় আমার একটা বড় স্বপ্ন পূরণের পথে। একটা ব্যবসা, যা একদম শূন্যের কাছাকাছি ছিল, এখন রীতিমতো দ্বিগুণ মূল্যে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ। আর ৩৮ দিনের মাথায় আমার ব্যক্তিগত একটা চাওয়া, যেটা একদমই অসম্ভব মনে হয়েছিল—মহান আল্লাহ সেটার পথও করে দিয়েছেন। যেদিন থেকে এই আমল শুরু করেছি, সেদিন থেকেই সমস্ত কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। কয়েক দিনের মধ্যেই এক ধরনের ভেতরের শান্তি আর ভালো লাগা অনুভব করতে শুরু করলাম। এক রাতে একটা স্বপ্ন দেখেছিলাম। পরে স্বপ্নের ব্যাখ্যা পড়ে বুঝলাম, আল্লাহ আমার প্রতি দয়া করবেন, তাঁর রহমত দিবেন। এরপর আমি আরও বেশি করে নামাজ পড়ার চেষ্টা করেছি, ৫ ওয়াক্ত ঠিক রাখার চেষ্টা করেছি। তাহাজ্জুদের সেজদায় পড়ে কেঁদেছি। মহান আল্লাহ আমার প্রতি সত্যিই রহমত করেছেন। সকলে দোয়া করবেন, যেন বাকিটা জীবন ঈমান ও হেদায়াতের পথে থাকতে পারি। আমিন। — সংগৃহিত
0 1
Tahiyatul Towha
10 ঘন্টা আগে
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাকে সর্বপ্রকার সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, তার সকল দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারেনি।" — [সূনান আবু দাউদ: ১৫১৮, ইবনে মাজাহ: ৩৮১৯]
2 11
Tahiyatul Towha
10 ঘন্টা আগে
"অতঃপর আমি বলেছি, 'তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করে দেবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নদীনালা সৃষ্টি করবেন।'" — [সূরা নূহ: ১০-১২]
0 12
Tahiyatul Towha
13 ঘন্টা আগে
2 7
Tahiyatul Towha
13 ঘন্টা আগে
💖💝
1 6
Tahiyatul Towha
14 ঘন্টা আগে
💖💝
1 7
Tahiyatul Towha
14 ঘন্টা আগে
🤲​حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
0 6
Tahiyatul Towha
14 ঘন্টা আগে
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন 💖💖
10 8
Tahiyatul Towha
14 ঘন্টা আগে
জীবনের পথচলায় নানা রকম বিপদ-আপদ ও পরীক্ষা আসা স্বাভাবিক। কিন্তু ঈমানদারের বৈশিষ্ট্য হলো সে কঠিন মুহূর্তেও ধৈর্য ধারণ করে এবং আল্লাহর ফায়সালার ওপর সন্তুষ্ট থাকে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন: ​"নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।" (সুরা আল-বাকারা, আয়াত: ১৫৩)
0 13
Tahiyatul Towha
14 ঘন্টা আগে
ইসলামে উত্তম চরিত্রের গুরুত্ব অপরিসীম। মিষ্টি কথা, ধৈর্য এবং ভালো ব্যবহার একজন মুমিনের ঈমানকে পূর্ণতা দেয়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন: ​"তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বাধিক উত্তম, যার চরিত্র সবচেয়ে সুন্দর।" (সহীহ বুখারী, হাদিস নম্বর: ৬০৩৫)
1 13
Tahiyatul Towha
14 ঘন্টা আগে
জীবনের কঠিন পরিস্থিতিতে বা মনের যেকোনো দুশ্চিন্তায় আমরা অনেক সময় ভেঙে পড়ি। অথচ মহান আল্লাহ তাআলা আমাদের জন্য একমাত্র তিনিই যথেষ্ট। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন: ​"আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল (ভরসা) করে, তিনিই তার জন্য যথেষ্ট।" (সুরা আত-ত্বালাক, আয়াত: ৩)
0 9
Tahiyatul Towha
14 ঘন্টা আগে
জীবনের কঠিন পরিস্থিতিতে বা মনের যেকোনো দুশ্চিন্তায় আমরা অনেক সময় ভেঙে পড়ি। অথচ মহান আল্লাহ তাআলা আমাদের জন্য একমাত্র তিনিই যথেষ্ট। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন: ​"আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল (ভরসা) করে, তিনিই তার জন্য যথেষ্ট।" (সুরা আত-ত্বালাক, আয়াত: ৩)
0 9
Tahiyatul Towha
15 ঘন্টা আগে
নবী করীম (সঃ)-এর সাথে বিয়ের পূর্বে হযরত খাদিজা (রাঃ)-এর পূর্বে কয়বার বিবাহ হয়েছিল?
ক)একবার ও নয়
খ) দুইটি
গ) তিনটি
ঘ)একটি
8 ভোট
1 14
Tahiyatul Towha
15 ঘন্টা আগে
যে বছর হযরত খাদিজা (রাঃ) ইন্তেকাল করেন, সে বছরটিকে ইসলামের ইতিহাসে কী নামে অভিহিত করা হয়?
ক) আমুল ফীল (হাতির বছর)
খ) আমুল হুযন (দুঃখের বছর)
গ) হিজরতের বছর
ঘ) বিজয়ের বছর
8 ভোট
1 12