হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “আল্লাহ তাআলা ইরশাদ করেছেন: আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করে রেখেছি, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং যার ধারণা কোনো মানুষের অন্তরেও কখনো উদিত হয়নি।”
এরপর হযরত আবু হুরায়রা (রা.) তিলাওয়াত করলেন: ‘কেউ জানে না তাদের চোখের শীতলতা স্বরূপ কী লুকিয়ে রাখা হয়েছে।’ (সূরা আস-সাজদাহ: ১৭)