سُوْرَةُ الزِّلْزَالِ

সূরা আয যিলযাল

৯৯ নং সূরা · মাদানী · ৮ আয়াত
হাফেজি পৃ. ৬০৬
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
৯৯:১
إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا ١
যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে
৯৯:২
وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا ٢
যখন সে তার বোঝা বের করে দেবে।
৯৯:৩
وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا ٣
এবং মানুষ বলবে, এর কি হল
৯৯:৪
يَوۡمَئِذࣲ تُحَدِّثُ أَخۡبَارَهَا ٤
সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে
৯৯:৫
بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا ٥
কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
৯৯:৬
يَوۡمَئِذࣲ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتࣰ ا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ ٦
সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
৯৯:৭
فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرࣰ ا يَرَهُۥ ٧
অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
৯৯:৮
وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةࣲ شَرࣰّ ا يَرَهُۥ ٨
এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।
আগের সূরাআল বাইয়্যিনাহ পরের সূরাআল আদিয়াত
সূরা আয যিলযাল

তাফসীর

শব্দে চাপ দিলে উচ্চারণ শোনা যাবে।

পড়া ও তেলাওয়াতের সেটিংস

বাংলা
English
اردو