098 surah
সূরা আল বাইয়্যিনাহ
৯৮ নং সূরা · মাদানী · ৮ আয়াত
তাজবীদের রঙের অর্থ
গুন্নাহ ক্বলক্বলা
ইখফা ইখফা শাফাবি
ইদগাম (গুন্নাহসহ) ইদগাম (গুন্নাহ ছাড়া)
ইদগাম শাফাবি ইকলাব
মদ্দ ২ হরকত মদ্দ জায়েয ২/৪/৬
মদ্দ ওয়াজিব ৪/৫ মদ্দ লাযিম ৬
পড়া হয় না
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
৯৮:১
لَمۡ يَكُنِ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأۡتِيَهُمُ ٱلۡبَيِّنَةُ ١
আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের ছিল, তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত।
৯৮:২
رَسُولࣱ مِّنَ ٱللَّهِ يَتۡلُواْ صُحُفࣰ ا مُّطَهَّرَةࣰ ٢
অর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনি আবৃত্তি করতেন পবিত্র সহীফা
৯৮:৩
فِيهَا كُتُبࣱ قَيِّمَةࣱ ٣
যাতে আছে, সঠিক বিষয়বস্তু।
৯৮:৪
وَمَا تَفَرَّقَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَةُ ٤
অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে, তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই।
৯৮:৫
وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُواْ ٱلزَّكَوٰةَۚ وَذَٰلِكَ دِينُ ٱلۡقَيِّمَةِ ٥
তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম।
৯৮:৬
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآۚ أُوْلَٰٓئِكَ هُمۡ شَرُّ ٱلۡبَرِيَّةِ ٦
আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।
৯৮:৭
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ هُمۡ خَيۡرُ ٱلۡبَرِيَّةِ ٧
যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা।
৯৮:৮
جَزَآؤُهُمۡ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتُ عَدۡنࣲ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدࣰ اۖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ ذَٰلِكَ لِمَنۡ خَشِيَ رَبَّهُۥ ٨
তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয় কর।
পড়া ও তেলাওয়াতের সেটিংস
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে
নমুনা — বদলালেই এখানে দেখা যাবে
অনুবাদ একাধিক বাছা যায়
বাংলা
মুহিউদ্দীন খান আবু বকর যাকারিয়া তাইসীরুল কুরআন শেখ মুজিবুর রহমান রাওয়াইউল বায়ান
English
Saheeh International Abdel Haleem Yusuf Ali Pickthall Taqi Usmani
اردو
জালান্ধরী জুনাগড়ী তাফহীমুল কুরআন (মওদূদী)
অনুবাদের আকার A− A+
শব্দে শব্দে অর্থআরবির প্রতিটি শব্দের নিচে বাংলা অর্থ
তেলাওয়াত
ক্বারী
মিশারি রাশিদ আল-আফাসি আব্দুর রহমান আস-সুদাইস সাউদ আশ-শুরাইম মাহের আল-মুয়াইকিলি সাদ আল-গামিদি ইয়াসির আদ-দোসারি আবু বকর আশ-শাতেরি আহমাদ আল-আজমি আব্দুল বাসিত আব্দুস সামাদ মাহমুদ খলিল আল-হুসারি মুহাম্মাদ সিদ্দিক আল-মিনশাবি
প্রতিটি আয়াত কতবার
১ বার ২ ৩ ৫ ১০
গতি
ধীরে স্বাভাবিক দ্রুত
সূরার শুরুতে বিসমিল্লাহতেলাওয়াতের আগে বিসমিল্লাহ শোনানো