سُوْرَةُ التَّكَاثُرِ
সূরা আত তাকাসুর
১০২ নং সূরা · মাক্কী · ৮ আয়াত
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
১০২:১
أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ ١
প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে
১০২:২
حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ ٢
এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
১০২:৩
كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ ٣
এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
১০২:৪
ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ ٤
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
১০২:৫
كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ ٥
কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
১০২:৬
لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ ٦
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে
১০২:৭
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ ٧
অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে
১০২:৮
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ ٨
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
পড়া ও তেলাওয়াতের সেটিংস
বাংলা
English
اردو