سُوْرَةُ الْقَارِعَةِ

সূরা আল কারি'আহ

১০১ নং সূরা · মাক্কী · ১১ আয়াত
হাফেজি পৃ. ৬০৭
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
১০১:১
ٱلۡقَارِعَةُ ١
করাঘাতকারী
১০১:২
مَا ٱلۡقَارِعَةُ ٢
করাঘাতকারী কি
১০১:৩
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ ٣
করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন
১০১:৪
يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ ٤
যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
১০১:৫
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ ٥
এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
১০১:৬
فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ ٦
অতএব যার পাল্লা ভারী হবে
১০১:৭
فَهُوَ فِي عِيشَةࣲ رَّاضِيَةࣲ‏ ٧
সে সুখীজীবন যাপন করবে।
১০১:৮
وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ ٨
আর যার পাল্লা হালকা হবে
১০১:৯
فَأُمُّهُۥ هَاوِيَةࣱ‏ ٩
তার ঠিকানা হবে হাবিয়া।
১০১:১০
وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ ١٠
আপনি জানেন তা কি
১০১:১১
نَارٌ حَامِيَةُۢ ١١
প্রজ্জ্বলিত অগ্নি
আগের সূরাআল আদিয়াত পরের সূরাআত তাকাসুর
সূরা আল কারি'আহ

তাফসীর

শব্দে চাপ দিলে উচ্চারণ শোনা যাবে।

পড়া ও তেলাওয়াতের সেটিংস

বাংলা
English
اردو