পবিত্র আল-কোরআন কেবল তেলাওয়াতের কিতাব নয়, এটি মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক পূর্ণাঙ্গ জীবনবিধান ও রহমত। জীবনের যেকোনো কঠিন মুহূর্তে, মানসিক অশান্তিতে কিংবা দিশাহীন সময়ে কোরআনের বাণী হৃদয়ে অদ্ভুত প্রশান্তি এনে দেয়।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন:
“যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের মন প্রশান্ত হয়; জেনে রেখো, আল্লাহর স্মরণেই কেবল হৃদয় প্রশান্ত হয়।” (সূরা আর-রাদ, আয়াত ২৮)
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটা আপনিই করুন।