سُوْرَةُ الشَّرْحِ
সূরা আলাম নাশরাহ
৯৪ নং সূরা · মাক্কী · ৮ আয়াত
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
৯৪:১
أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ ١
আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি
৯৪:২
وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ ٢
আমি লাঘব করেছি আপনার বোঝা
৯৪:৩
ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ ٣
যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।
৯৪:৪
وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ ٤
আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।
৯৪:৫
فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا ٥
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
৯৪:৬
إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرࣰ ا ٦
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
৯৪:৭
فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ ٧
অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
৯৪:৮
وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب ٨
এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।
পড়া ও তেলাওয়াতের সেটিংস
বাংলা
English
اردو