سُوْرَةُ الَّيْلِ
সূরা আল লাইল
৯২ নং সূরা · মাক্কী · ২১ আয়াত
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
৯২:১
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ ١
শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে
৯২:২
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ٢
শপথ দিনের, যখন সে আলোকিত হয়
৯২:৩
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ٣
এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন
৯২:৪
إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ ٤
নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।
৯২:৫
فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ ٥
অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়
৯২:৬
وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ ٦
এবং উত্তম বিষয়কে সত্য মনে করে
৯২:৭
فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ ٧
আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
৯২:৮
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ ٨
আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়
৯২:৯
وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ ٩
এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে
৯২:১০
فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ ١٠
আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।
৯২:১১
وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ ١١
যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।
৯২:১২
إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ ١٢
আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।
৯২:১৩
وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ ١٣
আর আমি মালিক ইহকালের ও পরকালের।
৯২:১৪
فَأَنذَرۡتُكُمۡ نَارࣰ ا تَلَظَّىٰ ١٤
অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।
৯২:১৫
لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى ١٥
এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে
৯২:১৬
ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ ١٦
যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
৯২:১৭
وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى ١٧
এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে
৯২:১৮
ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ ١٨
যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।
৯২:১৯
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةࣲ تُجۡزَىٰٓ ١٩
এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।
৯২:২০
إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ ٢٠
তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।
৯২:২১
وَلَسَوۡفَ يَرۡضَىٰ ٢١
সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।
পড়া ও তেলাওয়াতের সেটিংস
বাংলা
English
اردو