سُوْرَةُ التَّكْوِيْرِ
সূরা আত তাকভীর
৮১ নং সূরা · মাক্কী · ২৯ আয়াত
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
৮১:১
إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ ١
যখন সূর্য আলোহীন হয়ে যাবে
৮১:২
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ ٢
যখন নক্ষত্র মলিন হয়ে যাবে
৮১:৩
وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ ٣
যখন পর্বতমালা অপসারিত হবে
৮১:৪
وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ ٤
যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে
৮১:৫
وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ ٥
যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে
৮১:৬
وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ ٦
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে
৮১:৭
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ ٧
যখন আত্মাসমূহকে যুগল করা হবে
৮১:৮
وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ ٨
যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে
৮১:৯
بِأَيِّ ذَنۢبࣲ قُتِلَتۡ ٩
কি অপরাধে তাকে হত্য করা হল
৮১:১০
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ ١٠
৮১:১১
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ ١١
যখন আকাশের আবরণ অপসারিত হবে
৮১:১২
وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ ١٢
যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে
৮১:১৩
وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ ١٣
এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে
৮১:১৪
عَلِمَتۡ نَفۡسࣱ مَّآ أَحۡضَرَتۡ ١٤
তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।
৮১:১৫
فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ ١٥
আমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
৮১:১৬
ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ ١٦
৮১:১৭
وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ ١٧
৮১:১৮
وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ ١٨
৮১:১৯
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولࣲ كَرِيمࣲ ١٩
নিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী
৮১:২০
ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينࣲ ٢٠
যিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী
৮১:২১
مُّطَاعࣲ ثَمَّ أَمِينࣲ ٢١
সবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।
৮১:২২
وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونࣲ ٢٢
এবং তোমাদের সাথী পাগল নন।
৮১:২৩
وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ ٢٣
তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।
৮১:২৪
وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينࣲ ٢٤
তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।
৮১:২৫
وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنࣲ رَّجِيمࣲ ٢٥
এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।
৮১:২৬
فَأَيۡنَ تَذۡهَبُونَ ٢٦
অতএব, তোমরা কোথায় যাচ্ছ
৮১:২৭
إِنۡ هُوَ إِلَّا ذِكۡرࣱ لِّلۡعَٰلَمِينَ ٢٧
এটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ
৮১:২৮
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ ٢٨
তার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।
৮১:২৯
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٢٩
তোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।
পড়া ও তেলাওয়াতের সেটিংস
বাংলা
English
اردو