হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: "সূর্য ওঠার দিনগুলোর মধ্যে শুক্রবার হলো সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাঁকে জান্নাত থেকে (পৃথিবীতে) আনা হয়েছে। আর কেয়ামতও এই শুক্রবারেই সংঘটিত হবে।" (সহীহ মুসলিম: ৮৫৪)