রাসূলুল্লাহ ﷺ বলেছেন:🌷আমি এর আগে তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। কারণ, তা তোমাদের আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়।
`📄[সহীহ মুসলিম, হাদিস নং ৯৭৭]`
> নবীজির সূন্নাহ (ﷺ)🫀✨
আল্লাহর রাসূল (সা.) নিজে অন্তরে কষ্ট ও দুঃখ অনুভব করেছেন। যখন তাঁর ছোট ছেলে ইব্রাহিম মারা যান, তখন তাঁর চোখ দিয়ে পানি পড়ছিল। এতে এক সাহাবি প্রশ্ন করলে তিনি বলেন:
"চোখ তো অশ্রু বিসর্জন দেয়, অন্তর কষ্ট পায় (শোকাহত হয়); তবে আমরা মুখে তা-ই বলব যা আমাদের রবের সন্তুষ্টি অর্জনে সহায়ক হয়।"
(সহিহ বুখারি: ১৩০৩)
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"মুসলিম বান্দার ওপর যে কষ্ট, অসুস্থতা, দুশ্চিন্তা, পেরেশানি, শোক-সংতাপ ও ক্লান্তি আসে—এমনকি তার গায়ে যে কাঁটা ফুটে—আল্লাহ তাআলা এর বিনিময়ে তার পাপসমূহ ক্ষমা করে দেন।"
(সহিহ বুখারি: ৫৬৪১, সহিহ মুসলিম: ২৫৭৩)
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ তা‘আলা বলেন:
"আমি বান্দার সাথে সেরূপ আচরণ করি, যেরূপ সে আমার প্রতি ধারণা পোষণ করে। বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি তার সাথেই থাকি... সে যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। সে যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে দুই হাত (এক বাম) এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, তবে আমি তার দিকে দৌড়ে যাই।"
— (সহিহ বুখারি: ৭৪০৫, সহিহ মুসলিম: ২৬৭৫)